একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলমডাঙ্গায় বইমেলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩১

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলমডাঙ্গায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে গতকাল।

গতকাল ২১ ফেব্রুয়ারি বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা শহীদ মিনার চত্ত্বরে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘উই ফর অল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উই ফর অল’র চেয়ারম্যান ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতিদ্বয় হামিদুল ইসলাম আজম ও শাহ আলম মন্টু, সাংবাদিক রহমান মুকুল, উই ফর অল’র আলমডাঙ্গা শাখার পরিচালক রাকিবুল ইসলাম রিয়েল।

জাফর জুয়েল ও মাহফুজ মোল্লার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সম্পাদক আফম সিরাজ সামজী, সাম্প্রতিকী ডট কমের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, সাংবাদিক জামিরুল ইসলাম প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ি হয়েছে ক গ্রুপে- ১ম শাবিবা বিনতে শামীম, ২য় রুবাইয়া ইয়াসমিন মাইশা ও ৩য় নুসরাত জাহান। গ্রুপ খ- ১ম ফাহমিদ ফয়সাল নাঈম, ২য় আদনান মাহমুদ, ৩য় প্রভা। গ গ্রুপে ১ম সামিয়া ইয়াসমিন শশী, ২য় শাহরিয়ার রহমান সৌরভ ও ৩য় নৌমিন সাদাদ ও ঘ গ্রুপে একজন আসমাউল হুসনা। অনুষ্ঠানে বিজয়ি ক্ষুদে আঁকিয়েদের  হাতে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আলমডাঙ্গা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ গল্পকার পিন্টু রহমান, সাম্প্রতিকী ডট কমের বার্তা সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী, কবি মামুন খন্দকার, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সম্পাদক আফম সিরাজ সামজী, আসিফ জাহান ও আনোয়ার রশিদ সাগর। ছোট পরিসরে শুরু হওয়া আজকের এ বই মেলার আয়োজন অচিরেই এতদাঞ্চলে সবচে বড় বইমেলায় রূপান্তরিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন আয়োজকরা।

মেলায় প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক লুলু, আতিক বিশ্বাস, মাহফুজ মোল্লা এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক।  

ইত্তেফাক/নূহু