সারথী কচিকাঁচার একুশ ও সারথী মেলার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৭

মানিকগঞ্জের গড়পাড়ায় সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে শহীদ দিবস ও সারথী মেলার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সকাল ৮টায় সারথী মেলার কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানের কন্যা নুজরাত হাসান সুহা, বিশেষ অতিথি সহধর্মিণী নুসরাত হাসান।

প্রধান অতিথি সারথী মেলার ৪৪টি শিশুকে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৪৪টি ফুলের মালা, প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাজ, ৪৪টি মঙ্গল আলো জ্বালিয়ে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন।

উপস্থিত প্রায় ৩শত শিশুর সঙ্গে একুশের চেতনার মুকুট পরে ১ কিঃমিঃ রাস্তা অতিথিরা পায়ে হেঁটে স্থানীয় গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

বিদ্যালয় প্রাঙ্গণে সারথী মেলা, সাকরাইল ও গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে মেলা পরিচালিত হয়। সাকরাইল সরকরি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস ইফফাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতীয় পার্টি(জেপির)কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু, গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার সংগঠক সিরাজুল ইসলাম ভ’ইয়া জলিল, গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিয়া খানম প্রমূখ।

ইত্তেফাক/নূহু