ডোমারে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল, চারজনের অর্থদণ্ড

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৮
অবৈধভাবে শালকি ও দেওনাই নদীতে বালু উত্তোলনের দায়ে নীলফামারীর ডোমার উপজেলায় একজনের সাত দিনের কারাদণ্ড এবং চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার রাত ১১ টায় আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোছা. ফুয়ারা খাতুন এ অভিযান পরিচালনা করেন।
 
কারাদণ্ডপ্রাপ্ত আনারুল ইসলাম (৩৬) উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাসিন্দা। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড় রাউতা মডেল স্কুল পাড়া গ্রামের নবাব উদ্দিন হিরো (৩৮), একই এলাকার আব্দুল সাত্তার (৫৫), কলেজ পাড়া এলাকার মজনু মিয়া (৫২) ও  বাগযোগড়া গ্রামের বাবলু হোসেন (৩৯)।
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারেছুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্