বাসচালকের সাজা : চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৬
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন  নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বুধবার থেকে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
 
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এর প্রতিবাদে সংগঠনের ডাকে বুধবার দুপুর ২টা থেকে চুয়াডাঙ্গা জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
 
এদিকে, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনের কারাদণ্ডের খবরে পরিবহন শ্রমিকরা চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে বিক্ষোভ করছে।
 
ইত্তেফাক/উজ্জল