নানা আয়োজনে অনুষ্ঠিত হলো পুন্ড্রনগর ডেন্টাল কংগ্রেস

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, বগুড়া

উত্সবমুখর পরিবেশে শুক্রবার বগুড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পুন্ড্রনগর ডেন্টাল কংগ্রেস ও ট্রেড ফেয়ার-২০১৮। শহরতলীর ঠেঙ্গামারায় হোটেল মম ইন এর সেমিনার কক্ষে এই কংগ্রেসের উদ্বোধন করা হয়। টিএমএসএস মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিট আয়োজিত এ কংগ্রেসে সারাদেশের ৫শতাধিক ডেন্টাল চিকিত্সক অংশগ্রহণ করেন।

টিএমএসএস মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটের উপদেষ্টা ও পুন্ড্রনগর ডেন্টাল কংগ্রেসের চেয়ারম্যান ডা. আলী আহমেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. একেএম আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিএসএমএমইউ এর সাবেক ডিন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডা. মো. মতিউর রহমান ও টিএমএসএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুস শুকুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুন্ড্রনগর ডেন্টাল কংগ্রেস ও ট্রেড ফেয়ার-২০১৮ এর যুগ্ম আহবায়ক ডা. আমিনুল ইসলাম। টিএমএসএস ও টিএমএসএস মেডিক্যাল কলেজের সার্বিক বিষয়ে প্রেজেনটেশন করেন টিএমএসএস মেডিক্যাল কলেজের এসোসিয়েট প্রফেসর ডা. ইব্রাহিম খলিল।