খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বর্তমানে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আমরা এখন ডিজিটাল যুগে। ব্যক্তিগত, পারিবারিক, কৃষি, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, যাতায়াতে বাস-ট্রেনের টিকিট ক্রয়সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল পদ্ধতির ব্যবহার আমাদের গতানুগতিক জীবনধারাকে পাল্টে দিয়েছে।
তিনি বলেন, উন্নয়নে স্থিতিশীলতা আনতে বিশ্বের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে ডিজিটাল পদ্ধতি গ্রহণের কোন বিকল্প নেই। পদ্মাসেতু হয়ে গেলে এ অঞ্চলে যে অর্থনৈতিক গতিশীলতা আসবে তাকে আরও বেগবান করতে ডিজিটাল পদ্ধতি বড় ভূমিকা রাখবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি এবং ভারপ্রাপ্ত ডিআইজি মো, একরামূল হাবিব। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
ইত্তেফাক/মাহমুদুল
