ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংসনদীর দুর্গমচরে অজ্ঞাত (২৫) এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দী লাশ মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। পুলিশ বুধবার বিকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ১৫/২০ দিন আগে দুর্বৃত্তরা হতভাগ্য ওই তরুণীকে এখানে এনে ধর্ষণের পর হত্যা করে নদীর তীরে বালির ২ ফুট গর্তে চটের বস্তায় লাশ মাটি চাপা দেয়।
ফুলপুর থানা এসআই আ. খালেক জানান, চটের বস্তায় রশি দিয়ে বাঁধা লাশের শরীর ফুলে পচন ধরে চেহারাবিকৃত হয়ে গেছে। তরুণীর গায়ের রং ফর্সা ও পরনে থ্রি পিস ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
