নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. জুলিয়া মইন স্বাক্ষরিত উপজেলা-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আখরাজুল ইসলাম চৌধুরী ধামইরহাট থানার দায়েরকৃত নাশকতা মামলায় এজাহার ভুক্ত আসামি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/জামান
