পঞ্চগড়ে আম বয়ান দিয়ে ইজতেমা শুরু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৫
 
আম বয়ানের মধ্য দিয়ে পঞ্চগড়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।
 
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে পঞ্চগড় চিনিকল ও বিসিক শিল্পনগরীর মধ্যবর্তী মাঠে এই ইজতেমা চলছে। ভারতের আসাম থেকে আসা মো. জাকির হোসেন মিয়া ফজরের নামাজের পর আম বয়ান করেন।
 
দাওয়াতের কাজ চলমান রাখতে জেলা ভিত্তিক ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার সাথীরা ছাড়াও দেশি-বিদেশি লক্ষাধিক মুসল্লির সমাগম হয়েছে। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
 
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহাম্মেদ জানান, ইজতেমা মাঠে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিকে পুলিশ কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য আমরা সতর্ক রয়েছি। 
 
ইত্তেফাক/জামান