মারা গেলেন ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকতের বাবা শ্রী মঙ্গলচন্দ্র ঘোষ। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় মারা যান তিনি।
জানা যায়, মৃত্যুর সময় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ছিলেন তিনি। প্রায় ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে জানায় পরিবারের সদস্যরা। বর্তমানে তার লাশ গাজীপুরের পদ্মাবাজার এলাকার নাওজোড় গ্রামে নেয়া হয়েছে। মারা যাওয়া ব্যক্তির শোক-সন্তপ্ত পরিবারের সদস্যরা মৃতের আত্মার শান্তিরে জন্য প্রার্থনা করার অনুরোধ জানান।
ইত্তেফাক/আরএ
