নওগাঁয় জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫০
 
নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন জেএমবি'র সদস্য আইচান আব্দুল্লাহকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ভরতঁতুলিয়া থেকে আইচানকে গ্রেফতার করা হয়। সে উপজেলার নওদুলী গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে।
 
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দােজা জানান, ২০০৪ সাল জেএমবির উত্থান হয় এই এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ ও ভাঙচুরে মেতে উঠে। এ সমস্ত কর্মকাণ্ডে আইচান অংশ গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে গােপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আইচানের বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান