সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় মোট ২৮ জন আসামিকে গ্রেফতার ও ১৮৭ বোতল ফেনসিডিল, ৬৮ পিস ইয়াবা, ৫ বস্তা সুপারি ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এরমধ্যে সদর থানা পুলিশ ১০ জন, কলারোয়া চারজন, তালা দুইজন, কালিগঞ্জ চারজন, শ্যামনগর দুইজন, আশাশুনি চারজন, দেবহাটা একজন ও পাটকেলঘাটা একজনকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এছাড়া সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৮ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা, কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫ বস্তা সুপারি ও কালিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। -বাসস
ইত্তেফাক/কাউছার
