ধামরাইয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৯
ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকা থেকে বৃহস্পতিবার ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 
 
থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রিজাউল হক জানান, ভোরে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
 
 
ইত্তেফাক/উজ্জল