দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকতের বাবা গাজীপুরের বিশিষ্ট সমাজসেবক মঙ্গল ঘোষ আর নেই।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অংসখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার ভোরে তার মরদেহ গাজীপুর মহানগরীর কড্ডাবাজারের বাসভবনে আনা হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, নগর সম্পাদক আবুল খায়ের, বিজনেস এডিটর জামাল উদ্দিন, অনলাইন ইনচার্জ এনামুল হক মনি, সিনিয়র এক্সিকিউটিভ হারুণ-অর-রশীদ, আইটি ম্যানেজার রেজা হাফিজ, ভারপ্রাপ্ত ফিচার এডিটর খালেদ আহমেদ, প্রধান হিসাবরক্ষক শওকত হোসেন সরকার ও বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।
মঙ্গল ঘোষের মৃত্যুতে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোশিয়েশনের (বিপিজেএ) পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।
তার শেষকৃত্য অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
ইত্তেফাক/উজ্জল
