বৃহস্পতিবার বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের ক্যারেজসপে রাখা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের শোভন (চেয়ার) শ্রেণির ও লোকাল ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ওই দুইটি বগীর ১৪টি চেয়ার, ৩টি ফ্যান ও ৫টি জানালার কাঁচ ভেঙ্গে গেছে। আগুনের খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।
এ ব্যাপারে হেড টিএক্সআর আনছার আলী মৃধা বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা আমার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইত্তেফাক/উজ্জল
