টাঙ্গাইলে হাত-পা বাঁধা প্রবাসীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৭
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় শহিদ উল্লাহ (৫১) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার আশেকপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
 
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, বৃহস্পতিবার ৩টার দিকে মহাসড়কের আশেকপুর এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের সঙ্গে পরিচয়পত্র থেকে জানা যায়- তিনি ফেনীর দাগনভূইয়া উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে শহিদ উল্লাহ। তিনি সৌদি আরবে চাকরি করতেন, কয়েকদিন পূর্বে দেশে এসেছে।
 
 
ইত্তেফাক/উজ্জল