ইত্তেফাকে সংবাদ প্রকাশে পর প্রতিবন্ধি রাকিব পেলেন হুইল চেয়ার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৬

ইত্তেফাকে সংবাদ প্রকাশে পর মিরপুরের প্রতিবন্ধি রাকিব হুইল চেয়ার পেলেন।

দৈনিক ইত্তেফাকে গত ৪ ফেব্রুয়ারি অনলাইন সংস্করনে এবং ১৮ ফেব্রুয়ারি প্রিন্ট সংস্করনে ‘প্রতিবন্ধি রাকিবের কষ্টের গল্প’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি দৃষ্টিগোচর হয় দেশের খ্যাতিমান ‘ইফাদ’ গ্রুপের এজিএম(এডমিন) রেহেনূমা তাবাসসুমের। তিনি তাঁর অধীনস্থকে দিয়ে সংশ্লিষ্ট সংবাদদাতার সঙ্গে যোগাযোগ করেন। তার মাধ্যমে রাকিবকে ঢাকায় এনে রেহেনুমা রাকিবকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি চার্জার হুইল চেয়ার কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এ উপলক্ষ্যে বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলামোটরের সোনারতরী টাওয়ারে অবস্থিত ইফাদ গ্রুপের প্রধান কার্যালয় থেকে রাকিবের মাতা রাকিয়া খাতুনের হাতে সহায়তার টাকা তুলে দেন ইফাদ গ্রুপের এককিউটিভ অফিসার তাসমিয়া ইসলাম হাবছা। এ সময় দৈনিক ইত্তেফাক’র কুষ্টিয়ার মিরপুর উপজেলা সংবাদদাতা হুমায়ূন কবির হিমু ও রাকিবের মামা তাজুব্বার আলী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু