কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবি’র মতবিনিময় সভা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলীনগর বাহিরমাদি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, বাহিরমাদি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ।

সভায় সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে অপরাধ যেমন, সীমান্ত অতিক্রম, মাদক ও চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধ সম্পর্কে মতবিনিময় করা হয়। অপরাধ বন্ধে এলাকার জনগণকে প্রেরণা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, সীমান্তবর্তী এলাকার জনগণকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ ধরণের কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইত্তেফাক/নূহু