গতবারই বিশ্বকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলো লেস্টার সিটি। আর এর নেপথ্যে ছিলেন কোচ ক্লদিও রনিয়েরি। তবে চলতি মৌসুমে সেই রনিয়েরির হাত ধরেই যেন অনেকটা বিবর্ণ দলটি।
ধারবাহিক ব্যর্থতার জেরে এবার বরখাস্তই হতে হলো প্রিমিয়ার লিগ জয়ী এই কোচকে। রেলিগেশন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট উপরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। হাতে রয়েছে ১৩টি ম্যাচ। এই অবস্থায় কোনো ঝুঁকি নিতে চায়নি ক্লাবটির নীতি নির্ধারকরা।
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘দলের দায়িত্বে পরিবর্তন আসা জরুরি বলে মনে করে বোর্ড। যদিও এটা খুবই কঠিন সিদ্ধান্ত তবু ক্লাবের বৃহত্তর স্বার্থে আমরা এটা করতে বাধ্য হচ্ছি।’
চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছে ২-১ গোলে হারার ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত আসলো।। ৬৫ বছর বয়সী । গত বছর লেস্টারের জয়ের সম্ভাবনা ছিলো ৫০০০:১। সেই দলকে ১০ পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতান রনিয়েরি। আর ১৯৩৮ সালের পর এবারই কোনো চ্যাম্পিয়ন দল রেলিগেশনের শঙ্কায় রয়েছে। বিবিসি
ইত্তেফাক/মাহাদী
