নীলফামারীতে ছিনতাইকারীর হাতে ইজিবাইক চালকের মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৮
 
নীলফামারীর কিশোরগঞ্জে ছিনতাইকারীর কোপে আহত ইজিবাইক চালক রজিউল (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে নীলফামারী সদর উপজেলার কচুকাটা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
 
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের খোকার বাজারে যাত্রীবেশে দুইজন ছিনতাইকারী রজিউলের ইজিবাইকে ওঠে। কিছুদূর যাওয়ার পর তারা ইজিবাইকের চাবি চায়। কিন্তু রজিউল চাবি না দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তিন দিন পর তিনি মারা যান।
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান