কুমিল্লা হোমনা বাজারের হাসপাতাল রোডের সরকার ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড হয়। এতে ফার্মেসি ও এর গোডাউনে থাকা ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সরকার ফার্মেসির মালিক মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে গোডাউন ও দোকানে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার ওষুধ পুড়ে যায়।
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/জামান
