রাজাপুর মুক্ত দিবস পালিত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৮

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

নানা আয়োজনে শুক্রবার রাজাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৩ নভেম্বর বীর যোদ্ধারা পাক হানাদার বাহিনীর কবল থেকে রাজাপুরকে মুক্ত করে উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পতাকা।

মুক্ত দিবস উপলক্ষে রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক আ. বারেক ফরাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা নূর হোসেন প্রমুখ। দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।