পরিশুদ্ধ পানিও শরীরে নানান রোগের বাসা বাঁধার কারণ হতে পারে।
সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণায় দেখা গেছে, পরিশুদ্ধ পানি থেকে শিশুদের মধ্যে বাড়ছে শ্বাসকষ্টের প্রবণতা। এর কারণ হলো, সম্পূর্ণরূপে পানি বিশুদ্ধ হলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে উপকারী ব্যাকটেরিয়াগুলোও মরে যায়। যেগুলো দেহে প্রবেশ করতে পারে না। যে কারণে দেহে কিছু প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
গবেষণা দলের অন্যতম বিশেষজ্ঞ ব্রেট ফিনলে জানান,গবেষণায় চারটি গাট ব্যাকটেরিয়াও শনাক্ত করা হয়েছে। এই চারটি উপকারী গাট ব্যাকটেরিয়া শিশুর জন্মের ১০০ দিনের মধ্যে শরীরে প্রবেশ করলে পরবর্তীতে শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা অনেকটাই হ্রাস পায়।
ইত্তেফাক/সালেহ্
