টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ২, আহত ৪

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৪
টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর মোড়ে ট্রাকের ধাক্কায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর মোড়ে একটি ট্রাকের ধাক্কায় সিএনজির দুজন যাত্রী নিহত ও চালকসহ চারজন আহত হন।
 
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ আলম জানান, শহর থেকে করোটিয়াগামী সিএনজিটিকে ঢাকা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
 
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
 
ইত্তেফাক/মাহাদী