ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শনিবার ভোরে ৯শিশুসহ ১৮জনকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি যশোর, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন থানায় বলে জানিয়েছে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।
২১ বিজিবির অধিনায়ক আরিফুর রহমান জানান, পুটখালী সীমান্ত দিয়ে নারী-শিশু ভারতে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮জনকে আটক করা হয়। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান
