নৌকায় ভোট দেওয়ায় ভোটারকে মারধর, আটক ১

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৯:৩৭

যশোরের চৌগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ায় এক ভোটারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাতিজাকে আটক করেছে পুলিশ।

চৌগাছা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ‘রবিবার সকালে চাঁদপুর হাজী মুর্ত্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিটন নামে একজন ভোটার নৌকা মার্কায় ভোট দিতে চাইলে তাকে মারধর করেন তারেক মাহমুদ পিয়াস নামে এক যুবক।’

তিনি আরো জানান, ‘পিয়াস ওই বুথে অনিয়মতান্ত্রিকভাবে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাই এসএম শফিকুর রহমানের ছেলে।’

আরো পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বার খবর দিলেন এমি জ্যাকসন

এসএম হাবিব চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ড. মোস্তানিচুর রহমান।

এছাড়া একই কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ আদালত বুথে অবৈধ অবস্থানকারী গোলাম মোস্তফা নামে আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় নেওয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/বিএএফ