টেকেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হ্যামিলটন ব্রিজের কাছে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দ্রুতগামী বাসের ধাক্কায় মাদ্রাসার এক শিশু ছাত্র নিহত হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট হ্যামিলটন ব্রিজের নিকট ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পথচারী ছাত্র ওবায়দুর মোল্লাকে (১০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত ওবায়দুর মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামের রবিউল মোল্লার পুত্র। সে পার্শ্ববর্তী মোল্লাদি মাদ্রাসায় ক্লাস ওয়ানে পড়তো। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন। 
 
ইত্তেফাক/মাহমুদুল