নোবিপ্রবিতে ৬ মার্চ প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে শূন্য আসনে ভর্তি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে আগামী ৬ মার্চ থেকে শূন্য আসনে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উল্লেখিত তারিখে সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও আনুষঙ্গিক ফি আনুমানিক ২৩ হাজার টাকাসহ উপস্থিত থাকার জন্য শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ- গ্রুপের পরিসংখ্যান বিভাগে ২২টি এবং বি- গ্রুপের ইএসডিএম ও ওশানোগ্রাফি বিভাগে ৩০টি আসন শূন্য রয়েছে। উক্ত আসনগুলোতে এ- গ্রুপের অপেক্ষমান তালিকা ১৫০৬-২৫০৫ পর্যন্ত এবং বি- গ্রুপে অপেক্ষমান তালিকা ১৬৫১-৩০০০ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বিস্তারিত জানা যাবে।
 
ইত্তেফাক/মাহমুদুল