চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেন (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত মিলন হোসেন উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একরামুল হকের ছেলে।
চাঁপাই নবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর একটার দিকে ব্যাটালিয়নের চৌকা বিওপির হাবিলদার নুর হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে প্রায় দুই কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
