সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩ অপহরণকারী আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা গ্রামে র‌্যাব-৯, সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে আটক করেছে।
 
শনিবার দুপুর ৩টায় র‌্যাব-৯, সিপিসি-৩ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক পুলিশের এ এস পি মো. আফজাল হোসেন ও ডিবির এ এস পি  মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বাশঁতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটককৃতরা হলেন- বাশঁতলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জোটন ভূইয়া (৩০), তার সহোদর মো. পারভেজ ভূইয়া (২৮) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. লাল চান (৩০)। আটককৃতদের বিরুদ্ধে চট্রগ্রাম থেকে আসা দু’জনকে অপহরণ করে নিজ বাড়িতে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। 
 
এ ব্যপারে র‌্যাব-৯, সিপিসি-৩ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশে সোপর্দ করা হবে।
 
ইত্তেফাক/মাহমুদুল