পটুয়াখালীর বাউফল পৌরসভার কুণ্ডুপট্টিতে বীনা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ আজম ফারুকী জানান, রাত ৭টার দিকে ৬-৭ জন মুখোশ পড়া ডাকাত বীনা জুয়েলার্সে হানা দেয়। এ সময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বীনা জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া ককটেলে দোকানের কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিনা জুয়েলার্সের মালিক জীবন কৃষ্ণ সাহা জানান, দোকান থেকে কি পরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়েছে তা এখনই বলা যাচ্ছে।
ইত্তেফাক/উজ্জল
