পটুয়াখালীতে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে উপজেলার আউলিয়াপুরের শরিফবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা আলেয়া বেগম (৩০) ও তার বোনের ছেলে মো. সাইফুল ইসলাম (১০)। পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটিকে আটক করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তারিকুল ইসলাম জানান, শনিবার রাত আটটার দিকে কুয়াকাটা থেকে ইলিশ বোঝাই একটি ট্রাক আউলিয়াপুরের শরিফবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় ওই একাকার বাসিন্দা আলেয়া বেগম ও তার বোনের ছেলে সাইফুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/উজ্জল
