নার্ভ এজেন্ট মুক্ত এয়ারপোর্ট টার্মিনাল: মালয়েশিয়ান পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৯
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যামকে মারাত্মক বিষ নার্ভ এজেন্টের মাধ্যমে হত্যা করা হলেও, দেশটির এয়ারপোর্ট টার্মিনালে আর কোন ক্ষতিকারক উপাদান নেই বলে জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ।
 
ইতোমধ্যে দেশটির নিরাপত্তারক্ষীরা ন্যামকে আক্রমণের স্থানটি খুব ভালোভাবে দূষণমুক্ত করতে সক্ষম হয়েছে।
 
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, ‘ন্যামকে হত্যায় ব্যবহৃত নার্ভ এজেন্ট গ্যাসটি ভয়াবহ প্যারালাইসিসের কারণ ঘটায়।’
 
এর আগে দেশটির পুলিশ জানায়, মাত্র ৯০ ডলার পেয়ে কিম জং ন্যামকে খুন করেছিল ইন্দোনেশিয়ান এক নারী।  কিন্তু সে খুন করার উদ্দেশ্যে তার মুখে নার্ভ এজেন্ট দেয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। 
 
IMG0
 
ইন্দোনেশিয়া দূতাবাস থেকে মালয়েশিয়ায় আটক এই নারীর সাক্ষাতকার নেয়ার পর বিষয়টি জানা যায়।  মালয়েশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাসের তিন কর্মকর্তা সিতি আয়েশা নামের নারীর সঙ্গে দেখা করে জানান, আমরা তার সঙ্গে কথা বলেছি।  তার ভাষ্যমতে, সে নির্দোষ।  কেননা একটি মজাদার রিয়ালিটি শো'র অংশ হিসেবে তিনজন জাপানি চেহারার মানুষ তার সঙ্গে দেখা করে এবং মালয়েশিয়ান মুদ্রায় ৪০০ রিঙ্গিত প্রদান করে।  মেয়েটিকে বলা হয়, মজাদার এই বিষয়টি রেকর্ড করা হবে।
 
অবশ্য মালয়েশিয়ার পুলিশ এই নারীর বক্তব্য সম্পূর্ণ সমর্থন করছে না।  তারা জানায়, আমরা মেয়েটিকে পরীক্ষা করে দেখেছি।  নার্ভ এজেন্টে তার শরীরের কোন ক্ষতি হয়নি।  তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু