হাজারো মানুষের দর্শনে ঐতিহাসিক শিব মেলার সমাপ্তি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮
‘হিংসা বিদ্বেষ ভুলে সকলে প্রেমের বন্ধনে আবদ্ধ হই’ শিব ঠাকুরের এই নির্দেশিত পথে ভক্তদের কৃপা গ্রহণের মধ্যে দিয়ে রবিবার শেষ হয়ে গেল তাড়াশের ঐতিহাসিক শিব মেলা।
 
উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামে শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে শিব চতুর্দশী  উপলক্ষে অতি প্রাচীনকাল থেকে প্রতিবছর ফাল্গুন মাসের ১১, ১২ এবং ১৩ তারিখ তিনদিন ব্যাপী শিব মেলার আয়োজন করে থাকেন তালম সার্বজনীন শিব মন্দিরের দীন ভক্তরা।
 
পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান ও নেপাল থেকেও দর্শনার্থী আসেন এ মেলায়।

ইত্তেফাক/সালেহ্