নাগেশ্বরীতে গাঁজাসেবীসহ গ্রেফতার ৯

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪০
 
নাগেশ্বরীতে রাত ব্যাপী অভিযান চালিয়ে একগাঁজাসেবীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
জানা গেছে, নাগেশ্বরী থানা পুলিশ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে পৌরসভার মাষ্টাপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে মজনু মিয়াকে (৩৫) গ্রেফতার করে। অপর দিকে রাত ব্যাপী অভিযানে পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে ফরহাদ হোসেন সওদাগর (৫৫), দক্ষিণ রামখানা ইন্দিরাটারী গ্রামের মৃত খয়রাত আলীর ছেলে আলী হোসেন (৩৫), তার স্ত্রী জয়ফুন বেগম (৩০), আজিজুল হক (৩০), আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম (২৫), মৃত জাফর আলীর ছেলে আনছার আলী (৫০), সাহাবুদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৪৫), আজমাতা আস্করনগর গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে মজাহার আলী (৫৫) গ্রেফতার করা হয়। 
 
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজালুর রহমান জানান, রবিবার সকালে তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার