কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি করার সময় জামাল উদ্দিন(৩৬) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
সে কামাল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (কামাল্লা পূর্ব) ইউপি সদস্য ও কামাল্লা গ্রামের সামছুল হকের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার সদরের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জামাল উদ্দিন শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডে প্রকাশ্যে মাদক সেবন করে পথচারী ও উপস্থিত লোকজনের সাথে মাতলামি ও খারাপ আচরণ করছিল।
এ খবর পেয়ে মুরাদনগর থানার এসআই মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। রবিবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/আনিসুর
