ফরিদপুরের মধুখালীতে ২৭৫ পিস ইয়াবাসহ মো. আজিম উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার রাত সাড়ে দশটার দিকে মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা থেকে আজিমকে গ্রেফতার করে র্যাব-৮। তার বাড়ি মধুখালীর শ্রীপুর গ্রামে। আজিমের পিতার নাম মো. হাবিবুর রহমান শেখ।
র্যাব-০৮ সূত্রে জানাগেছে, একটি বিশেষ অভিযানে ২৭৫ পিস ইয়াবাসহ আজিমকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মধুখালী থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান
