চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৯
 
চাঁদপুরের মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরনিলক্ষী গ্রামের সুমাইয়া (৩) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
সুমাইয়ার পিতা মাইন উদ্দিন জানান, সুমাইয়াকে বাড়ির পাশে পুকুরে দেখতে পায় স্থানীয়রা। তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান