আজ রবিবার ভোর ৬টা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বেনাপোল স্থল বন্দর থেকে দূর পাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু থাকলেও বন্দরে পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। তবে ভারত বাংলাদেশ পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ভারত থেকে ফিরে আসা যাত্রীরা পড়েছে বিপাকে। অনেকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থায় গ্রহণ করেছেন। বেনাপোল খুলনা ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের ফলে বেনাপোল বন্দরের সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে বেনাপোল বন্দর থেকে মালামাল খালাশ বন্ধ রযেছে। তবে বন্দর ও কাস্টমস অভ্যন্তরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। তবে ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হয়ে আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে।
ইত্তেফাক/মাহমুদুল
