সাতক্ষীরায় চলছে পরিবহন ধর্মঘট

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪
 
খুলনা বিভাগের ১০জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট রবিবার সকাল থেকে সাতক্ষীরায়ও চলছে।
 
এদিকে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন দুর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। 
 
সাতক্ষীরা শ্রমিক ফেডারেশনের সহকারী যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, দূরপাল্লার বাস ও সকল প্রকার পণ্যবাহী ট্রাক-পিকআপ এ ধর্মঘটের আওতায় রয়েছে।
 
উল্লেখ্য, বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন।
 
ইত্তেফাক/জামান