ভোলার সদর উপজেলার জামিরালতা মিজি বাড়ি এলাকায় মালবাহী ট্রলির ধাক্কায় মো. মিজান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জেল আহাম্মেদের ছেলে।
স্থানীয়রা জানান, জামিরালতা এলাকার মিজি বাড়ির সামনের রাস্তায় মোটরসাইকেল আরোহী মিজানকে অপরদিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
