সিলেটে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্লাস্টিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে বাহার আহমদ নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এরুখাই লক্ষীপুর গ্রামের নুরুল আলমের ছেলে। তিনি সিলেট নগরীর কালিঘাট এলাকায় প্লাস্টিকের ব্যবসা করতেন।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, শনিবার দিবাগত রাত থেকে বাহার নিখোঁজ ছিলেন। রবিবার বিকেলে নগরীর মহাজনপট্টি এলাকার একটি গোডাউন থেকে তার লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/উজ্জল
