যশোর অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ইমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টার সময় যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট নামক স্থানে মোটরসাইকেল চালক ইমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ইমনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সে নওয়াপাড়া মডেল কলেজ রোডে বসবাসরত জালাল সরদারের ছেলে বলে ওসি জানিয়েছেন।
ইত্তেফাক/জামান
