মাগুরায় ট্রাকচাপয় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৯
মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় তাহাজ্জত আলী তাহা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
রবিবার সন্ধ্যায় উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাহাজ্জত আলীর বাড়ি শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে। 
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মামুন হোসেন জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে একটি বালু বোঝাই ট্রাক তাহাজ্জত আলীকে  চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।
 
 
ইত্তেফাক/উজ্জল