খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ সোমবার।
সকাল থেকে বেনাপোল স্থলবন্দর থেকে দূর পাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ভারত থেকে ফেরত আসা পাসপোর্টধারী যাত্রীরা আটকা পড়েছে বন্দর এলাকায়। শিশু ও রোগী যাত্রীদের নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এসব যাত্রীরা। অনেকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করেছেন।
তবে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি চালু থাকলে ধর্মঘটের কারণে রফতানিকৃত কোনো পন্য বাহী ট্রাক বন্দরে না আসায় রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর থেকে খালাসকৃত আমদানি পণ্য লোড না হওয়ায় সৃষ্টি হচ্ছে পণ্যজটের।
ভারত-বাংলাদেশ পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল-খুলনা ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/সালেহ্
