কাঁচপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৮
 
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
 
আজ সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর সকাল ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
 
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহামুদ জানান, খবর পেয়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কাউছার