মোম দিয়ে পেট্রোল ড্রামের ছিদ্র বন্ধ করতে গিয়ে আগুণ ধরে বিস্ফোরণের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগতুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে আহত হয়েছেন তিনজন। এই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ড্রামটি ছিদ্র থাকায় তা বন্ধ করার জন্য মোম দিয়ে ছিদ্রটি বন্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় জ্বলন্ত মোম থেকে পেট্রোলের ড্রামে আগুন লেগে বিস্ফোরিত হলে সেখানে থাকা তিন জন গুরুতর আহত হন। আহতরা হলেন- নজরুল ইসলাম (৫৫), রঞ্জন আলী (২৩) ও কালাম (৪০)।
তাদেরকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এখনো তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানায় তাদের পরিবার।
ইত্তেফাক/রাফাত
