লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২৫

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৯

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ার ইতনা ইউপির পাঙ্খারচর গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া, নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের পাঙ্খারচর গ্রামে লিচু কাজীর সাথে একই গ্রামের ওবায়দুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে  বিরোধ চলে আসছে।

এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার বিকালে  বশির  কাজীর নেতৃত্বে  লিচু কাজীর লোক ইউপি মেম্বর আকিদুল ইসলাম  ধাওয়া দিলে উভয় গ্রুপের লোকজন স্থানীয় তৈরি ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয় দলের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে । আহতরা হলেন— ইউপি মেম্বর আকিদুল ইসলাম, কালু কাজী, বাবুল কাজী, আজিম সরদার, চায়না বেগম, নবু মোল্লা, রমজান আলী,  মোহাম্মদ কাজী,  আলি শিকদার,  মোতালেব মিয়া, ওহিদ কাজী, নিরু খানম, বিজলী বেগম, বাসু কাজী, সোহরাব মিয়া,  আওলাদ কাজী, টুলু কাজী  প্রমুখ।  আহতদের লোহাগড়া, নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।  এলাকার পরিস্থিতি এখন ভাল।