এখন থেকে যে কেউ ফেসবুক মেসেঞ্জারে খেলতে পারবেন 'নকিয়া ৩৩১০'-এর জনপ্রিয় সেই স্নেক গেম।
স্পেনের বার্সেলোনায় চলা 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস'-এ ফেসবুক মেসেঞ্জারে 'আইকনিক' গেমটি উন্মোচন করেছে নকিয়ার ব্র্যান্ড নাম ব্যবহারের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
প্রযুক্তি পণ্যের ওই মহোৎসবে নকিয়া ৩৩১০ ফোনটি আবারও বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল। তুমুল জনপ্রিয় ওই ফিচার ফোনটিতে ১৭ বছর আগে জুড়ে দেয়া সকল ফিচারই থাকছে। তবে নতুন ডিভাইসটি পাওয়া যাবে হরেক রকমের বাহারি রঙে।
নকিয়া ৩৩১০-এর স্নেক-গেম ছিল সেই সময়ের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম। বাচ্চা থেকে বুড়ো সকলেই ফোনটির পিছনে পড়ে থাকত স্নেক-গেমের নেশায়। ৩৩১০-র সঙ্গে হারিয়ে গিয়েছিল এই গেমও।
ইত্তেফাক/মনসুর
