সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামে সোমবার বিকেল ৩টায় পূর্ব বিরোধের জের ধরে শুকুর আলম নামে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নিহত শুকুর আলম কামারগাঁও গ্রামের মজর উদ্দিনের পুত্র। সে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
শুকুর আলমের পিতা মজর উদ্দিন জানান, একই গ্রামের আব্দুল আহাদের পুত্র আলকাব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে তার পুত্র শুকুর আলমকে বাড়ির পাশে একা পেয়ে প্রতিপক্ষ নানু মিয়া ও তার সহযোগীরা তাকে ধরে নিয়ে যায় এবং নির্জন স্থানে তাকে গলা কেঁটে হত্যা করা হয়।
এসআই সাইফুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল
ইত্তেফাক/উজ্জল
